মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

reason corona: a corona diary

করোনা কারণ

করোনাভাইরাস সাধারণ মানুষের জীবিকা কেড়ে নিয়েছে।

বেলা তিনটার দিকে অফিস থেকে বের হলাম। একটু দেরীতে।
বেরুবার সময় বাসায় ফোন দিয়ে জানতে চাইলাম, কিছু লাগবে কিনা?
ওপাশ থেকে মিসেসের জবাব - ‘সব্জি লাগবে।’
- ‘দুধ লাগবে না?’
- ‘না, শুধু সব্জি হলে চলেবে।’
বেশ কিছুদিন হলো সব্জিসহ নিত্যপণ্যের বাজার টালমাটাল। কখনও পাওয়া যায়না। বাসি-পঁচা। দাম বেশী। আর অজুহাতের তো শেষ নেই। বৃষ্টি, তাই দাম বেড়েছে। রোদ, তাই দাম বেড়েছে। করোনাভাইরাস, তাই.... .... । গরমটা আজ অন্যদিনের চেয়ে একটু বেশী। কালো রংয়ের, পুরোনো হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বের হলাম। করোনাভাইরাস ঠেকাতে মাক্স পরেছি আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেতো, তাই। 
গা ঘামছে। অসস্তি লাগছে। রাস্তার বেহাল দশা। উন্নয়ন কাজ চলছে। খানা-খন্দে ভরা। ধুলা-ময়লা উড়ছে বিস্তর! বাসার কাছা-কাছি একটা সুপারশপ আছে। কিছু সব্জি কেনার জন্য সুপারশপে ঢুকলাম। আগেই শেষ! এই বেলায় সব্জি পাওয়া যায়না। আগের মতো বেশী আসেনাতো, তাই।

সুপারশপের পাশের রাস্তায় থাকতে পারে। দেশে কারোনাভাইরাস সনাক্ত সনাক্তের পর থেকে রাস্তার মুখে গেট বন্ধ। ঘুরে আসতে হবে আরকি। অন্য রাস্তা দিয়ে ঘুরে আসলাম। বন্ধ গেটের পাশে মোটর সাইকেল ষ্ট্যান্ড করে লক্ করলাম। পাশেই একটি সব্জির ভ্যান। বিক্রেতা নেই। খানিকদূরে বসেছিলো। আমাকে দেখতেই এগিয়ে এলো। চড়া দামে কিছু সব্জি কিনলাম। 
হঠাৎ খেয়াল করলাম- সব্জিভ্যানের পেছনে, গেটের ওপাশের মুচি এদিকে চেয়ে আছে। একদম চোখা-চোথি। কেমন আছেন? জিজ্ঞেস করলাম। এইতো, ভালো। স্মিত হাসি সহ জবাব। আগে কাজের চাপে অন্যদিকে তাকানোর সুযোগ মিলতোনা। এখন অনেক সুযোগ! যে দিকে ইচ্ছে, যতোবার ইচ্ছে চেয়ে  থাকা যায়! শুধু থেকে যায় দিন শেষে না পাওয়ার কিছু বেদনা- আমি ভাবছিলাম।
ভাবনায় ছেদ পড়লো, তার প্রশ্নে। আপনি কেন আছেন?
-ভালো। 
তার পরিবারের খোঁজ-খবর নিলাম। আয়-রোজগারেরও।
- না স্যার ইনকাম তেমন নাই। বাড়িতে বৌ-বাচ্চা, মা-বাবার জন্য জোগাড় করে পাঁচ’শ টাকা পাঠাইছি। দশ-পনেরো দিন আগে। বাড়িতে ফোন করছিলাম। বৌ বলেছে, ঘরে খাবার নেই। বৃদ্ধ মা-বাবার ওষুধ নেই। বাচ্চারা খাবারের জন্য কান্না-কাটি করে। পারলে টাকা পাঠাও। 
মনেমনে ভাবছি- ওকে কিছু টাকা দেয়া যায়। মানি ব্যাগ বের করলাম। সব্জিওলাকে দিলাম। 
ওকে দিব-দিব করেও দিতে পারলাম না।
কেন দিতে পারলাম না? 
মনের দৈন্যতা! অভাবের ছোবল! না কি অন্য কিছু... .... .... ? 
 
  

reason corona


The coronavirus has taken away the livelihood of ordinary people.

 I left the office around 03:00 pm in the afternoon. A little late.

When I went out, I wanted to know by phone, do you need anything?

Mrs. reply - 'I need some vegetables.'

- ‘Need milk?’

- ‘No, just vegetables.’

The market for vegetables and other daily commodities has been in turmoil. Sometime not found. Stale- rotten. The price is high. And there is no end to the excuses. Rain, so prices have risen. The sun, so the price has risen. Coronavirus, so .... ..... The Sunshine is a little higher today than it was the other day. I went out on a motorcycle wearing a black, old helmet. I have already put mask to prevent coronavirus. The World Health Organization says so.

The body is sweating. Feeling uncomfortable. The dilapidated condition of the road. Development work is underway. Filled with ditches. Dust and dirt are flying wide! There is a super shop near my house. I went to the super shop to buy some vegetables. It's over! Vegetables are not available at this time. It doesn't come as much as before, so.

 

May be on the street next to the super shop. The gate at the front of the road has been closed since the detection of coronavirus in the country. I have to turn around. I turned the other way. I locked the motorcycle standing next to the closed gate. Next to a vegetable van. No seller. Sat a short distance away. He came forward to see me. I bought some vegetables at high prices.

Suddenly I observed that behind the vegetable van, there was a shoemaker on the other side of the gate. Absolutely eye-to-eye. How are you? I asked him. That's it, good. Reply with a smile. There is no opportunity to look the other way under the pressure of work. Lots of opportunities now! Whichever way you want, you can stay as long as you want! All that remains is the pain of not getting something to the end of the day- I was thinking.

 Thoughts interrupted, his question. Why are you?

-Good.

I inquired about his family. Income-earning?

- No, sir, there is not much income. I have collected five hundred taka for my wife and children and parents at home. Ten-fifteen days ago. I was calling home. The wife said, there is no food in the house. Older parents have no medicine. The children cry for food. Send money if you can.

 I think to myself- he can be given some money. I took out the money bag. I gave it to vegetable seller.

I couldn't give him.

Why couldn't I pay?

Misery of the mind! Lack of money! Or something else .... .... ....?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন