কর্মক্ষেত্রে নানান জটিলতা ও অভিজ্ঞতা
বেসরকারী চাকুরী জীবীদের কর্মক্ষেত্রে নানান ধরনের জটিলতা, সমস্যার কথা প্রায়শই শোনা যায়। তেমনই একটি প্রতিষ্ঠান অক্সিডারমা। সম্প্রতি এই প্রতিষ্ঠানে দুজন কর্মকর্তার মধ্যে কিয়ৎ জটিলতা দেয়। সময়মতো এসবের সঠিক সমাধান পাওয়া নাগেলে জটিলতা আরো বাড়তে পারে- এমনকি ঘটতে পারে কোন অজানা অনাকাঙ্খিত ঘটনা। এরকমই একটি ঘটনা দিয়ে শুরু করছি আজকের ব্লগ।
গত পহেলা জুলাই, ২০২০ ইং প্রসাশনিক বিভাগে একজন কর্মকর্তা যোগদান করেন। নাম নাজরানা শাইনি (ছদ্মনাম) বয়স ৩৫। তিনি একই প্রতিষ্ঠানে গত আট বছর যাবৎ অন্য বিভাগে কর্মরত ছিলেন। তার বিগত কর্মকালীন সময়ে কিছু অভিযোগের ভিত্তিতে মিসেস শাইনি সাময়িক বরখাস্ত ছিলেন। লঘুশাস্তি দিয়ে সাময়িক বরখাস্ত তুলে নিয়ে মিসেস শাইনিকে প্রশাসনিক শাখায় যোগদানের জন্য বলা হয়। কালেক্টিভ বারগেনিং এজেন্ট এর প্রতিনিধি মিসেস শাইনি যোগদানের পর তার নতুন কর্মস্থলের কলিগরা বেশ উচ্ছশিত।
নওশিন আরা গীতি (ছদ্মনাম) বয়স ৪৫। একই প্রতিষ্ঠানে ও বিভাগে গত প্রায় বারো বছর যাবৎ কর্মরত আছেন। ঐ মাসেরই মাঝামাঝিতে ছুটিতে থাকা মিসেস গীতি কর্মস্থলে যোগদান করে কিছু অসংগতি লক্ষ্য করেন। যেমন, এক নম্বরে বলা যায়- সদ্য যোগদানকৃত মিসেস শাইনি নিজেকে সিনিয়র বলে দাবি করছেন। দুই, সমস্ত কাজে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তিন, তার সহযোগীদের সক্রিয় সহযোগীতা চাচ্ছেন এবং পাচ্ছেন। কারণ, তিনি কালেক্টিভ বারগেনিং এজেন্ট এর প্রতিনিধি।
কর্মস্থলে কোন জুনিয়র যদি সিনিয়রিটি দাবি করাটা খুবই দুখঃজনক। এতে কাজের পরিবেশ নষ্ট হয়, নিগৃহীতরা হীনমন্যতায় ভোগে, কর্তৃপক্ষ বিব্রত বোধ করে, অধঃস্তনরা সুবিধা ভোগের অনৈতিক সুযোগ পায়, ক্ষেত্র বিশেষে কর্তৃপক্ষ নিরবতা পালন করে। এতে জটিলতা আরো বাড়ে।
এসকল ক্ষেত্র থেকে সহযে উত্তরনের উপায় কি? অথবা আপনার প্রতিক্রিয়া/মন্তব্য কি? জানালে চীরকৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদ।
Various complexities and experiences in the workplace
Various kinds of complications and problems are often heard in the workplace of private employees. One such organization is Oxyderma. Recently, there were some complications between the two officers in this organization. Complications can escalate if the right solution is not found in time - even an unknown unforeseen event can happen. I am starting today's blog with such an event.
On July 1, 2020, an official joined the administrative department. Name Najrana Shiny (pseudonym) age 35. He had been working in another department in the same organization for the last eight years. Mrs. Shiny was suspended on the basis of some allegations during her past tenure. Mrs. Shiny was asked to join the administrative branch, lifting her suspension with a lenient sentence. Colleagues in her new workplace are quite excited after Mrs. Shiny, a representative of the Collective Bargaining Agent, joined.
Nowshin Ara Geeti (pseudonym) age 45. He has been working in the same organization and department for the last twelve years. Mrs. Geeti, who was on leave in the middle of that month, noticed some inconsistencies when she joined the workplace. For example, number one - the newly joined Mrs. Shiny is claiming to be a senior. Two, trying to exert influence over everything. Three, seeking and receiving the active cooperation of his colleagues. Because, he is the representative of the Collective Bargaining Agent.
It is very sad if a junior in the workplace claims seniority. It destroys the work environment, the oppressed suffer humiliation, the authorities feel embarrassed, the subordinates get an immoral opportunity to enjoy the benefits, specially the authorities keep silence in the field. This leads to more complications.
What is the easy way out of all these fields? Or what is your
response / comment? I will be eternally grateful if you let me know.
Thank you.






